এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯-তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিন।
বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা অটিজমবান্ধব সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় মাগুরায় কার্যরত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।