এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
রোববার (১০ মে) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর ও পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীপুরের রামগতির আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮) ও মেহেদী হাসান (২৯), নোয়াখালী সদরের আশরাফুল (২৫) এবং সুবর্ণচরের নুর হোসেন (৫৭)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুটি চোরাই অটোরিকশাসহ মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ও আজাদকে গ্রেপ্তার এবং আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অটোরিকশা তিনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তারা লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীর গ্যারেজগুলোতে এনে বিক্রি করত।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।