এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল অনুমানিক সাড়ে ১১টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশাযোগে রওনা হন।
পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।