এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনায় ১৮ বছরের দাম্পত্য জীবনের বিশ্বাস ভেঙে পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা নিয়ে পালানো এবং প্রতিবাদ করায় স্বামীকে মারধর করে দোকান দখলের অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী এম এফ সোহরাব হোসেন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে বিয়ের পর সোহরাব হোসেন তার স্ত্রীকে ভালোবেসে বিজয়পুরে জমি ও ঘর লিখে দেন। কিন্তু সম্প্রতি তার স্ত্রী জোছনা আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং গত ৯ এপ্রিল সোহরাবের অনুপস্থিতিতে আলমারি ভেঙে ব্যবসার ৪ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
এই বিষয়ে শ্বশুরবাড়িতে জানতে চাইলে সোহরাবের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিবাদীরা রাজুর বাজারে অবস্থিত সোহরাবের ‘আল্লাহর দান ফার্নিচার’ নামক দোকানটিও তালাবদ্ধ করে দখল করে নেয়। বর্তমানে দোকান ও অর্থ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ২৩, ২০২৪
জুলাই ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।