এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, সারাদেশে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল ঈর্ষান্বিত হয়ে বাধাগ্রস্থ করছে।
বিভিন্নভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে লিপ্ত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য আরো বলেন, রাস্তাঘাটে পাগলের মত বক্তব্য দিচ্ছে এমন দল। মাইক একটি হাতে নিয়ে বেয়াদবের মতন আচরণ করছেন। এমন কর্মকান্ড করে তারেক রহমান কিংবা বিএনপি সরকারের কোন ক্ষতি করা সম্ভব নয়। কারণ এই সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে করে ফ্যাসিস্টের মত এই সরকার ক্ষমতায় আসেনি। যারা এই সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদের অপকর্মের জন্য জনগণ ঘৃণার চোখে দেখছে।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, নিয়মিত এমন খেলাধুলা শিক্ষার্থীদের মান উন্নয়ন হবে। মাঠ পর্যায় থেকে তৈরি হবে দক্ষ খেলোয়াড়। এই প্রতিভা দিয়ে শিক্ষার্থীরা সারাবিশ^কে তাক লাগিয়ে দিবে, এতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নামুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি ও বিআরডির চেয়ারম্যানসহ অনেকেই।
এপ্রিল ১৯, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
এপ্রিল ১৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
পাকিস্তান | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।