এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুর উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের খসড়া পরিকল্পনা উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ স্মৃতি সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকৌশলী, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সেমিনারে আগামী ২০ বছরের জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই নগরায়ন, যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “আমরা একটি পরিকল্পিত ও আধুনিক পিরোজপুর গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা উন্নয়নের সুফল ভোগ করবে।” তিনি সংশ্লিষ্ট সকলের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা খসড়া পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য কার্যকর সুপারিশ প্রদান করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
ফরিদপুর | ৭ জুন, ২০২৬
ভারত | ৭ জুন, ২০২৬
আইন আদালত | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।