এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কবর থেকে লাশ চুরির আতঙ্কে এক অসহায় পিতা রাত-দিন নিজ সন্তানের কবর পাহারা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হৃদয়বিদারক খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বজ্রপাতে প্রাণ হারায় এক কিশোর। পরে তাকে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু এলাকায় লাশ চুরির আতঙ্ক থাকায় চরম দুশ্চিন্তায় পড়েন ওই কিশোরের পিতা। সন্তানের লাশ যেন চুরি না হয়, সেই শঙ্কায় তিনি নিজেই দিন-রাত কবরের পাশে বসে পাহারার দায়িত্ব নেন। সন্তানের প্রতি এক বাবার এমন উদ্বেগ ও ভালোবাসার দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে উপজেলা প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে দ্রুত ওই কবরস্থানে ছুটে যান টঙ্গিবাড়ীর ইউএনও তাহমিনা আক্তার। তিনি শোকাহত ও আতঙ্কিত পিতার সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নিহতের পিতাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
ইউএনও তাহমিনা আক্তার জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য তাৎক্ষণিকভাবে দুজন গ্রাম পুলিশকে কবরটি পাহারার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, খুব শিগগিরই সম্পূর্ণ কবরস্থানটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। প্রশাসনের এমন পদক্ষেপে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ইউএনও’র এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কামারখারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এপ্রিল ১১, ২০২৬
মে ১১, ২০২৪
অক্টোবর ১৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।