এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার(২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কে এম কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেএম কলেজ শাখার সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভাঙ্গা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস এলাকায় পৌছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোর সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, রোগীটি মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করার মুহুর্তে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সিকদার নামে একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জুলাই ২৮, ২০২৪
ডিসেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।