এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে ফরিদপুরে কুইজ, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাসের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়েজ উদ্দিন জেলা সরকারি গণ গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ,
যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম. সাত্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।। ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ ।আলোচনা সভায় বক্তারা চৌধুরী ময়েজঊদ্দিন বিশ্বাসের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় ওই সময় ফরিদপুর অত্যন্ত সমৃদ্ধশালী জেলায় পরিণত হয়েছিল। তিনি চিন্তা করতেন ফরিদপুরের মানুষ শিক্ষিত হবেন
তারা স্বনির্ভর হবেন। তাই তিনি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন । তিনি ফরিদপুরের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন অত্যন্ত ধার্মিক ও সৎ ব্যক্তি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য। সভায় বক্তারা তার জীবন থেকে শিক্ষা নেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেম, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে বিভিন্ন প্রতিযোগিতার ৭৩ জন বিভিন্ন উপযোগিতার বিজয়ী দের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অফিস সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম । সার্বিক সহযোগিতা নন্দ মজুমদার ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।