এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার বিষ্ণুপুর এলাকায় পুকুর খননের সময় একটি পুরনো থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি পুরাতন দিঘি খননের সময় পুকুরের মাঝখানে শাওন নামের এক যুবক রাইফেলটি দেখতে পান। পরে তিনি সেটি পানির নিচ থেকে তুলে পাড়ে নিয়ে আসেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক রাইফেলের লোহার অংশ দেখে সেটি শনাক্ত করেন। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, উদ্ধার হওয়া রাইফেলটি অনেক পুরনো। ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে রাইফেলের কাঠের অংশ পচে নষ্ট হয়ে গেছে এবং কেবল লোহার অংশটুকু অবশিষ্ট রয়েছে।
ডিসেম্বর ১৪, ২০২৫
এপ্রিল ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।