এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পাশাপাশি সালথা থানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা পরিবেশন করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের অপরাহ্নে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহিন মাতুব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে দিনের আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসেম্বর ২১, ২০২৫
এপ্রিল ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।