এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সালথা প্রেসক্লাব শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মনির মোল্লা, সাংবাদিক মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম মারুফ, জাকির হোসেন, পারভেজ মিয়া সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়া সময়ের দাবি। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সবশেষে, মহান স্বাধীনতা দিবসে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।