এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ এবং বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৬ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধাদের ফুল তুলে সম্মান জানান এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক।
ড. মোঃ ইলিয়াস মোল্লা প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মমুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ গৌরব। যেসব বীর নিজের জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা এনেছেন, তাদের নাম আমরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে । তাদের চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে অম্লান রাখা আমাদের দায়িত্ব।
যখন জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছিলেন, তখন যে স্বপ্ন দেখেছিলেন, আজও আমাদের লক্ষ্য সেই স্বপ্ন বাস্তবায়ন করা—একটি সমৃদ্ধ, ন্যায়পরায়ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমাদের উচিত ঐক্যবদ্ধ থেকে বিভাজনের পথ বেছে না নেওয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের সম্মান আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতির ভিত্তি। এ চেতনাকে ধারণ করে আমরা একটি উন্নত, সুশাসিত ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা, বক্তব্য ও আলোচনা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন, গৌরবময় ও দেশাত্মবোধে উজ্জীবিত পরিবেশে। উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেন, দেশের উন্নয়ন ও ঐক্যের পথে অবিচল থেকে এগিয়ে যেতে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।