এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় “হ্যালো নেটওয়ার্ক” নামক একটি মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৯ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক মো. রাফিউল হাসান টগরকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আস্থার সুযোগ নিয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করে সে আত্মগোপনে চলে যায় বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, নওগাঁ শহরের আব্দুল জলিল সুপার মার্কেটে অবস্থিত “হ্যালো নেটওয়ার্ক” প্রতিষ্ঠানের পরিচালক ব্যবসায়ী সরদার মেহেদী হাসানের প্রতিষ্ঠানে প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল টগর। দীর্ঘদিন কাজ করার সুবাদে তার ওপর প্রতিষ্ঠানের মালিকের গভীর আস্থা তৈরি হয়।
এই সুযোগে টগর প্রতিদিন বিভিন্ন দোকানে মোবাইল ফোন সরবরাহ করতো এবং বিক্রয় শেষে হিসাব বুঝিয়ে দিতো। পাশাপাশি কিছু দোকানে বাকিতে পণ্য দিলেও সেটার হিসাবও নিয়মিত প্রদান করতো। তবে গত বছরের ২৫ মে থেকে সে হিসাব দিতে গড়িমশি শুরু করে এবং বিভিন্ন দোকানে অস্বাভাবিক পরিমাণ বকেয়া দেখাতে থাকে।
এতে সন্দেহ হলে প্রতিষ্ঠানের পরিচালক নিজে অন্যান্য কর্মচারীদের সঙ্গে নিয়ে বাজারে খোঁজখবর নেন। অনুসন্ধানে দেখা যায়, টগর প্রকৃত বিক্রয়ের তুলনায় ৭ লাখ ৬১ হাজার ৫১৫ টাকা বেশি আদায় করলেও সেই অর্থ জমা দেয়নি।
পরবর্তীতে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করে। সে জানায়, পারিবারিক প্রয়োজনে টাকা খরচ করেছে এবং কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেয়।
এমনকি ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না মর্মে লিখিত অঙ্গীকারও প্রদান করে।
কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে টগর।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সে প্রায় ১ লাখ ৩ হাজার ১৫০ টাকার মোবাইল ফোন নিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
পরবর্তীতে তার বাড়ি ও শ্বশুরবাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এভাবে মোট ৮ লাখ ৬৪ হাজার ৬৬৫ টাকা আত্মসাৎ করে সে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি নওগাঁজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক সরদার মেহেদী হাসান বাদী হয়ে গত ৬ মার্চ ২০২৬ তারিখে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ মার্চ রাতে থানার অফিসার ইনচার্জ মো.নিয়ামুল হকের দিকনির্দেশনায় এসআই নুরুন্নবী সঙ্গীয় ফোর্স নিয়ে মহাদেবপুর থানার সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় মহাদেবপুর উপজেলার সোভাপুর ইউনিয়ন থেকে প্রতারক টগরকে গ্রেফতার করে
পরদিন শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি।
এ ঘটনায় নওগাঁর ব্যবসায়ী মহল দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।
জুলাই ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।