এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ১০০ টাকা।
গ্রেফতারকৃত সঞ্জয় সরকার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এপ্রিল ২, ২০২৬
নভেম্বর ১০, ২০২৫
জানু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।