এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ শাওন বলেন, “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কেবল আইন নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। এ ধরনের আয়োজন নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুন পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা খাতুন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ এবং বৈষম্যমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
মার্চ ২৮, ২০২৬
ফেব্রু ৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।