এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে সব ধরনের আলোকসজ্জা পরিহার করা, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহনে যাতায়াত করা এবং গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি পর্যালোচনা সভা শেষে এই বার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি ও পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। ফলে দেশের জ্বালানি খাতেও সাময়িক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য উৎসগুলো থেকে চাহিদামতো এবং সঠিক সময়ে জ্বালানি পাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতির প্রভাবে দেশে বিদ্যুৎ ও সার উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে কিংবা সরবরাহ ব্যবস্থায় সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে।
আসন্ন রমজান মাসে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে রাখতে সরকার বেশ কিছু কঠোর নির্দেশনা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে:
১. বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়া।
২. সব ধরনের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে আলোকসজ্জা পরিহার করা।
৩. ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে যথাসম্ভব গণপরিবহন ব্যবহার করা।
৪. খোলা বাজারে ডিজেল ও পেট্রল বিক্রয় বন্ধ রাখা।
এছাড়া জ্বালানি পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে সরকার সম্ভাব্য সব ধরনের বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান এই সাময়িক পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো সফল করতে দেশবাসীকে ধৈর্য ধারণ ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।