এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের ওপর সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে স্পেন। এই ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো সাফ জানিয়ে দিয়েছেন, স্পেন কারও ‘দাস’ বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না।
বুধবার এক সংবাদ সম্মেলনে স্পেনের উপ-প্রধানমন্ত্রী নিজের দেশের সার্বভৌম অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা কারও দাস হতে যাচ্ছি না। স্পেন কোনো ধরনের হুমকি বরদাশত করবে না এবং আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ রক্ষা করব।”
মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত অভিযানে স্পেনের ‘রোটা’ ও ‘মোরন’ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, স্পেন যদি ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়, তবে ওয়াশিংটন দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। ট্রাম্পের এই সরাসরি হুমকির জবাবেই স্পেনের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এল।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছিলেন, ইরানের সঙ্গে এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, “কারও প্রতিশোধ বা পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় আমরা এমন কিছুর অংশীদার হব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।”
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পেদ্রো সানচেজ সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তার সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং তা মাত্র তিন শব্দে সীমাবদ্ধ - ‘আমরা যুদ্ধ চাই না’।
ট্রাম্পের অর্থনৈতিক হুমকির মুখেও স্পেন তার অবস্থানে অটল থেকে বিশ্ববাসীকে এই বার্তাই দিল যে, জাতীয় সার্বভৌমত্ব ও বিশ্বশান্তির প্রশ্নে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।