এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি ‘চাঁন্দের গাড়ি’ (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন এবং আরও অন্তত ৪ জন সামান্য আঘাত পেয়েছেন। আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে থানচি-বলিপাড়া সড়কের কমলা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান সদর থেকে ১৩ জনের একটি পর্যটক দল চাঁন্দের গাড়িতে করে থানচি আসছিল। পথে কমলা বাগান এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে দুই নারী পর্যটক গুরুতর জখম হন।
আহতরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা স্নিগ্ধা প্রভা দে (৫০) এবং পূজা পাল (২৫)। তাঁরা দুজনই কাজল বরণ পালের পরিবারের সদস্য।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সামরিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত মেডিকেল অফিসার জানান, আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের বিজিবির অ্যাম্বুলেন্সে করে বিজিবি স্কটসহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহলের অভিযোগ— পর্যটন মৌসুমে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন চাঁন্দের গাড়ি দিয়ে অবাধে পর্যটক পরিবহন করা হচ্ছে। এসব যানের যান্ত্রিক ত্রুটি, চালকদের অসতর্কতা এবং পাহাড়ি ঝুঁকিপূর্ণ সড়কে নিয়ম না মেনে গাড়ি চালানোই দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, পর্যটক পরিবহনে সংশ্লিষ্ট দপ্তরের যথাযথ তদারকি না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
এ ঘটনায় দায়ী চালক ও মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি পাহাড়ি সড়কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।