এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও মদসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার হাপানিয়া বিওপির আওতাধীন কৃষ্ণ সদা নামক স্থান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে মো. সোহেল রানা (২৪), নামো বিরামপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (২৬) এবং পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোজাম্মেল হক (৪৫)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণ সদা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ২ বোতল বিদেশি মদ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বিজিবি হেফাজতে নেওয়া হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে সাপাহার থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ভারতীয় ঔষধসহ আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এসব অপরাধ দমনে বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে অবৈধ পারাপার, মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।
বিজিবির এ ধরনের অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষ সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
মাগুরা | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।