এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার ধামরাইয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানাধীন চৌটাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধামরাইয়ের চৌটাইল দক্ষিণপাড়া এলাকার মৃত সালাম মোল্লার ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৮) এবং একই এলাকার রাধানাথ সরকারের ছেলে মিন্টু সরকার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মো. আব্দুস সালামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চৌটাইল এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামরাই থানায় একটি মামলা (নং-৩৭) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এপ্রিল ২১, ২০২৫
অক্টোবর ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
ফুটবল | ৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।