এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সদরপুর উপজেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সদরপুর শাখার আয়োজনে এ প্রতিযোগিতার সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইড এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ও কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়সহ মোট ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রায় ৩০০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। তরুণ ক্রীড়াবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়াম এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
রাজধানী | ২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।