এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হচ্ছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের ব্যাপ্টিস্ট চার্চ মিশনসহ জেলার মোট সাতটি গির্জায় (চার্চ) বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শহরের ব্যাপ্টিস্ট চার্চ মিশনে বড়দিন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিশেষ প্রার্থনার (উপাসনা) মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। উপাসনা শেষে আয়োজন করা হয় সম্মিলিত প্রীতিভোজের। এছাড়া দিনভর চলছে পরিবার ও পরিজনদের মাঝে শুভেচ্ছা বিনিময়।
এর আগে, গতকাল সন্ধ্যায় বড়দিন উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের আনন্দ দিতে সান্তা ক্লজ উপহার সামগ্রী বিতরণ করেন এবং বড়দিনের কেক কাটা হয়।
আয়োজকরা জানিয়েছেন, বড়দিন উপলক্ষে পরবর্তীতে আরও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফরিদপুরের সাতটি চার্চেই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপিত হচ্ছে।
এপ্রিল ১৫, ২০২৫
মার্চ ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।