এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।
শনিবার সকালেও জেলা বিএনপি শহরের ডিসি-এসপি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।
সভায় বক্তারা শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এই হামলা স্বাধীনতা বিরোধী একটি চক্রের শীতল পরিকল্পনার অংশ, যা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকেও অপমান করার চেষ্টা করা হয়েছে। বক্তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।
একই সঙ্গে তারা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এপ্রিল ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।