এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর শহরাঞ্চলে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক প্রত্যাশা ও করণীয় নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের নাইস গেস্ট হাউজের হলরুমে সুশাসনের জন্য নাগরিক—সুজন-এর আয়োজনে এ আলোচনা সভা হয়।
গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবিদ, আইনজীবী, মানবাধিকারকর্মী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সুজন নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা পরিচালিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাশার, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, নারী অধিকারকর্মী নাছিমা মুন্নি, সাংবাদিক মাহবুবুর রহমান ও সুমন ভৌমিকসহ আরও অনেকে।
বক্তারা ২৪-এর গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার আলোকে দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের ভূমিকা, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের করণীয় সম্পর্কেও নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচকরা বলেন, একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনই পারে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।