এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামারী গ্রামে তানজিলা ইসলাম(১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে পুলিশ।নিহত গৃহবধুর স্বামী উপজেলার চরঠেংগামারী গ্রামের মফি মৃধার পুত্র রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। ২ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন। তাদের রায়তুল নামে ১ বছরের ছেলে রয়েছে।
গৃহবধুর পরিবার আত্নীয়স্বজনের সাথে কথা বলে জানা যায়, গত ২ বছর আগে তানজিলা ইসলাম ভালবেসে রাকিব মৃধাকে বিয়ে করেন। গতকাল রাতে স্বামীর সাথে ফোনে কথা বলে তানজিলা তার মায়ের কাছে ফোন দিয়ে বলে আমার সন্তানটা দেখে রেখ, রাত ১ টার সময় তানজিলার শ্বশুর বাড়ির লোকজন ফোন করে জানায় তানজিলা আত্মহত্যা করেছে।
গৃহবধুর মামা কুদ্দুস আলী জানান,আমার ভাগ্নীর গলায় ফাসের কোন দাগ নাই। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। আমার ভাগ্নিকে মেরে ফেলা হয়েছে। আমরা মামলা করবো। এর বিচার চাই আমরা।
মামলার তদন্তকারী এস,আই মোঃ রাসেল বলেন, আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরন করা হবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে জানা যাবে কিভাবে মারা গেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।