এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় দূরপাল্লার বাসের চাপায় অটোরিক্সায় থাকা ৪ যাত্রী নিহত হয়ছেন। তিন জন ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন হাসপাতালে নেওয়ার সময় নিহত হন। এ ছাড়াও এতে আহত হয়েছেন আরও চার জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকা-বরিশাল মহাসড়কের মেহেরপুরগামী নিউ মর্ডান পরিবহনের বাসের চাপায় আটোরিক্সায় থাকা চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন , ভাঙ্গা উজেলর পূর্ব সদরদী এলাকার রহমান শিকদারের স্ত্রী নূর নাহার বেগম(৪৫) এবং তার মেয়ে ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী রিমু বেগম (২২) তার কন্য রাহান (০৩)। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাত্রা শুরু করে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দূরপাল্লার বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার ছাড়াও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।