এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তুরস্ক প্রতিরক্ষা শিল্পে আরেকটি বড় অগ্রগতি অর্জন করেছে। দেশটি প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গোলচুক নৌ-শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
সরকারি ঘোষণায় জানানো হয়, ‘মিলডেন’ নামের এই সাবমেরিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও নকশায় তৈরি হবে। এর মাধ্যমে সাবমেরিন প্রযুক্তিতে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে আঙ্কারা।
অন্যদিকে, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় রচনা করেছে তুরস্ক। ন্যাটো মিত্র রোমানিয়ার সঙ্গে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি সম্পন্ন করেছে দেশটি। চুক্তির আওতায় রোমানিয়াকে একটি আধুনিক লাইট কর্ভেট যুদ্ধজাহাজ ‘আখিসার’ সরবরাহ করা হবে।
এ ছাড়া তুরস্ক নৌবাহিনীর জন্য একটি নেভাল এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার নির্মাণও শুরু হয়েছে। বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘স্টিল ডোম’ প্রযুক্তি যুক্ত এ প্রকল্প ভবিষ্যতে তুরস্কের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এসব প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে তুরস্ক ইউরোপ-এশিয়া অঞ্চলে নৌ-শক্তির নতুন সমীকরণ তৈরি করতে সক্ষম হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।