এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজার সংলগ্ন আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩৫তম বার্ষিক মতুয়া সম্মেলন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠানের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন।
সম্মেলনকে ঘিরে হরি মন্দির প্রাঙ্গণ পরিণত হয় ভক্ত-অনুরাগীদের মিলনমেলায়। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া দল, নারী-পুরুষ ভক্ত ও পূজারীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। কেউ বলছিলেন, “প্রতিটি সম্মেলন আমাদের ভক্তির শক্তিকে আরও জাগ্রত করে।” আবার কেউ জানালেন, “এই মিলনমেলা আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে।”
এ বিষয়ে মতুয়া সম্প্রদায়ের নেতা কানু সরকার বলেন, “প্রতিবছরের মতো এবারও ভক্তদের আগমনে মন্দির এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে।”
কীর্তন, ভক্তসঙ্গ, ধর্মীয় আলোচনা এবং সান্ধ্য পূজার মূল আয়োজন ঘিরে পুরো এলাকায় বিরাজ করে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ। ভক্তদের উপস্থিতি ও উৎসাহে ৩৫তম এই বার্ষিকী সম্মেলন পরিণত হয় এক মিলনোৎসবে।
ডিসেম্বর ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।