মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৫ নভেম্বর, ২০২৫ ২:৩০ পিএম
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

এ সময় কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব  মমিন আলীর সমর্থসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে যারা মাঠে-মানুষের মাঝে কাজ করছেন, তাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীরা হতাশ হবে। দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা চলে হয়ে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।