এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থীদের নাম স্থায়ী কমিটির অনুমোদনের পরই প্রকাশ করা হয়েছে। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এপ্রিল ৫, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।