এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রোমেনা খাতুন পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রোমেনা খাতুন জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার আগের সাত দিন তিনি জ্বরে ভুগছিলেন।
ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
জানু ১৫, ২০২৫
জানু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।