এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন সদস্য আহ্বান করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক চৌধুরী মাছাবিহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সদস্যপদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সদস্য হতে ইচ্ছুক বিভিন্ন গণমাধ্যমে (জাতীয় দৈনিক/অনলাইন/বার্তা সংস্থা/দেশীয় টিভি চ্যানেল/স্থানীয় দৈনিক) কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি/সংবাদদাতাদেরকে সাংবাদিক সমিতির নির্ধারিত আবেদনপত্রে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, সমিতির নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম গ্রহণের ক্ষেত্রে আগ্রহীদের আবেদন ফর্মের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
এছাড়া আবেদনপত্র জমাদানের সময় অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট পত্রিকা থেকে প্রাপ্ত নিয়োগপত্র বা পরিচয়পত্র এবং সর্বশেষ ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত কমপক্ষে ৫টি সংবাদের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করার পাশাপাশি সংবাদদাতাদের আবেদনপত্রে কার্যনির্বাহী পরিষদের যেকোনো তিনজন সদস্যের সুপারিশ থাকতে হবে।
অন্যদিকে যারা জাতীয় দৈনিক পত্রিকা থেকে এখনো নিয়োগপত্র পাননি অথচ নিয়মিত সংবাদ সরবরাহ করছেন এবং প্রকাশিত হচ্ছে তারা তাদের গণমাধ্যম কর্তৃপক্ষ থেকে প্রত্যয়নপত্র প্রদর্শন করতে পারেন।
উক্ত গণমাধ্যমে সর্বশেষ তিন মাসে প্রকাশিত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ৫টি সংবাদ প্রদর্শন করতে হবে। তবে দ্বিতীয় মেয়াদে উপরোক্ত প্রত্যয়নপত্র দিয়ে ঐ সদস্য তার সদস্যপদ নবায়ন করতে পারবেন না।
উল্লেখ্য, ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২টা ঘটিকার মধ্যে প্রার্থীর আবেদনপত্র বাছাই কমিটির নিকট জমা দিতে হবে
সেপ্টেম্বর ২৫, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নরসিংদী | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
ওটিটি | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।