এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সালথা উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, জামায়াতে ইসলামী সদর ইউনিটের সভাপতি মাওলানা ছায়েম হোসেন, সাধারণ সম্পাদক মো. অলিউজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাছের হোসাইন, এফ এম আজিজুর রহমান আজিজ, মজিবর রহমান, লিয়াকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, জামায়াত নেতা সাইফুল ইসলাম মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশ ও সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।