এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আলীমদ্দিনের ডাঙ্গী গ্রামে এক বিধবার বসতভিটার ১০টি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মৃত মোজাম বেপারীর স্ত্রী হালিমা বেগমের (৫৫) বসতভিটার ৭টি মেহগনি, ২টি আম ও ১টি বেলগাছ কেটে নেয় তার দেবর হারুন বেপারী (৪১)। স্থানীয় মৃত বাদশা বেপারীর ছেলে হারুন বেপারী সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেন হালিমা বেগম। গাছগুলোর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
হালিমা বেগম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে বাধা দিলেও অভিযুক্তরা তাকে গৃহবন্দী করে গাছ কেটে নেয় এবং প্রাণনাশের হুমকিও দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সদরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, “টানা বৃষ্টির কারণে ঘটনাস্থলে যাওয়া যায়নি। তবে অভিযুক্ত হারুন বেপারী গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। বিধবার অসহায়ত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।”
অভিযুক্ত হারুন বেপারী দাবি করেন, “আমার দাদীর আফছা স্বত্ব রয়েছে, সেই সূত্রে জমির অধিকার দাবি করি। তাই গাছ কেটেছি।”
প্রসঙ্গত, ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর এক কন্যা ও দুই পুত্র রেখে একাই বসবাস করছেন বিধবা হালিমা বেগম। তার দুই ছেলে বর্তমানে বিদেশে এবং মেয়ের বিয়ে হয়ে গেছে। একাকীত্ব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে দেবর জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বান্দরবান | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।