এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সদরপুর থানাধীন চড় আড়িয়াল খাঁ এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন মাদারীপুরের শিবচর উপজেলার বাবর আলী মল্লিকের কান্দি এলাকার মৃত আজিত মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩০) ও একই এলাকার আঃ গনি শেখ এর ছেলে সোহেল শেখ (৪০)।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে আজ শনিবার ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চড় আড়িয়াল খাঁ এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনের রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।