এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন চলাকালে সেই নববধূকে হাতুড়ি পেটা করেছে শ্বশুর বাড়ীর লোকজন।
পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে ঘটে।
খোজ নিয়ে জানাযায়, সালথার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিলো।
এরই জেরে গত ৯ এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন দিনের মাথায় হটাৎ স্বামী তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে নববধূ শশুর বাড়িতে অবস্থান নেয়। এসময় শ্বশুর বাড়ির লোকজন তার উপর হামলা চালায়।
এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এপ্রিল ৭, ২০২৪
এপ্রিল ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।