এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে কমলাপুর গ্রামে ৩০ আগস্ট সকালে ব্রিগেডিয়ার জেনারেল এম আর খান ফাউন্ডেশনের উদ্যোগে তার ছেলে প্রফেসর ডাঃ ইকবাল মাসুদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রীপুর উপজেলার ৪শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর-রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি'র নেতা ইকবাল আক্তার খান কাফুর।জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এ্যাডঃ আবদুর রশিদ,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার,দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ,নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি,শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান-এর প্রত্যেক পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র সাবেক বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
নভেম্বর ২, ২০২৪
জুন ১৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।