এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কর্তৃক ২৬ মার্চের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ২৫ রমাদান লামা পৌরসভা তংথমাং রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন। আলোচকরা পার্বত্য চট্টগ্রামে চলমান প্রেক্ষাপটে ছাত্রদের দায়িত্বেশীল ভূমিকার কথা তুলে ধরেন। স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে স্বাধিকার আন্দোলনের নামে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা নৈরাজ্যকর পরিস্থিতি করে রেখেছেন। এদেশের কিছু বুদ্ধিজীবী, দেশী বিদেশি একটি চক্রের হয়ে ২৬ শে মার্চে মহান মুক্তিযুদ্ধের চেতণা পরিপন্থি দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। সাম্প্রতিকালে বিশেষ করে ২৪'র ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর পাহাড়ে নতুন করে সহিংসতা করতে চাচ্ছে তারা। বক্তারা বলেন, আমাদের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তারা স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্যালাকায় অসাংবিধানিক কিছু হতে দিবেনা। অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র পরিষদের নেতা কর্মি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, লামা মডেল মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম সাদেকী খলিলুল্লাহ।
মার্চ ১৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।