এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পাহাড় কাটা এবং খাল ছড়া থেকে অবাধে বালু উত্তোলন রোধে প্রশাসন এই অভিযান অব্যাহত রেখেছে।
এই ধারাবাহিকতায় শনিবার (৮ মার্চ) দুপুরে লামার সরই ইউনিয়নে ডুল খাল, সরই খালসহ অন্যান্য প্রবাহমান ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলিত ৬টি পয়েন্টে প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত বালুগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত বালু পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামে উঠতে পারে।
এই অভিযান অব্যাহত রেখে পরিবেশের ক্ষতি রোধ এবং সংশ্লিষ্ট আইনের প্রয়োগ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।