এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটির চুরির ঘটনা ঘটে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এই তথ্য নিশ্চিত করেছেন।
শিশুর মা জান্নাতুল ফেরদৌস (১৯) উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তার দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে গেলে, জান্নাতুল ফেরদৌস তার সন্তানকে নিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান।
এ সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত এক মহিলা, যাঁর সাথে ৬/৭ বছরের একটি মেয়ে ছিল, জান্নাতুল ফেরদৌসকে তার শিশু সন্তানটি কোলে নিয়ে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে অপরিচিত মহিলার কোলে শিশুটিকে দিয়ে টিকিট কাটা শেষে, ফিরে এসে তাঁর সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজির পর থানায় পুলিশকে জানায়।
সেপ্টেম্বর ১, ২০২৪
ফেব্রু ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।