এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা থেকে আবারো ৬ শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। রবিবার ২ ফেব্রুয়ারি ভোঁর রাতের দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের কমলা বাগানপাড়া নামক স্থান থেকে এসব শ্রমিকদের অপহরন করা হয় বলে জানা গেছে। অপহৃতরা স্থানীয় কাঠ ব্যবসায়ী জনৈক হেলাল উদ্দীনের অধীনে গহীন জঙ্গলে লাকড়ী সংগ্রহ করছিল। তাৎক্ষনিকভাবে অপহৃতদের নাম জানা যায়নি। লুলাইং মৌজা হেডম্যান চিংপাস ম্রো বলেন, 'কমলা বাগান পাড়া এলাকা থেকে কয়েকজন শ্রমিক অপহরন হয়েছে মর্মে শুনেছি'। এ বিষয়ে কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার ৬ জন লোককে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন।
কেয়াজু পাড়া পুলিশ ক্যাম্পের আইসি মোঃ আতিকুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়েছেন। উল্লেখ্য, এর আগে ১৪ জানুয়ারী গভীর রাতে দুর্গম বমুখাল এলাকায় সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীরা ৩ টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান। তারো আগে প্রকাশ্যে লামা রাবার ইন্ডাস্ট্রি বাগানে ঘর পুড়ে দেয় এবং রাতে বাগানের সুপা রভাইজারকে অপহরণ করে নিয়ে যায়। যৌথ বাহিনীর অভিযানে পরে ছাড়া পায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।