এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program 2026” উপলক্ষে দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, থানচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল এবং নতুন নতুন ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে। পরে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।