এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছোট পর্দার তুমুল জনপ্রিয়তার পর বড় পর্দায়ও নিজের অবস্থান বেশ শক্ত করে নিয়েছেন অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর একের পর এক উপহার দিয়েছেন ‘দাগি’ ও ‘দম’-এর মতো সিনেমা। ভিন্ন ভিন্ন পরিচালকের এই তিনটি সিনেমার পেছনেই প্রযোজনা সহযোগী হিসেবে ছিল আলফা আই এবং এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এবার এই জনপ্রিয় তারকাকে নিয়ে আরও বড় ক্যানভাসে কাজের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নতুন তিনটি সিনেমা চূড়ান্ত করা হয়েছে। এর বাইরেও আরও একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে।
এতদিন রুপালি পর্দায় নিশোকে মূলত বঞ্চিত, সংগ্রামী কিংবা প্রতারিত সাধারণ মানুষের চরিত্রে দেখা গেছে। তবে প্রযোজক জানিয়েছেন, নতুন কাজগুলোতে দর্শকরা তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে আবিষ্কার করবেন। ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা মেনে এবার তাকে আরও বেশি শক্তিশালী, নায়কোচিত ও বড় পরিসরের চরিত্রে বড় পর্দায় হাজির করা হবে।
নতুন সিনেমাগুলোর নাম কিংবা পরিচালকদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে, নির্মাতা ভিকি জাহেদের বহুল আলোচিত ‘পুলসিরাত’ চলচ্চিত্রে অভিনয় করতে পারেন আফরান নিশো। এই সিনেমায় তার বিপরীতে মেহজাবীন চৌধুরীকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে, যদিও এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
পাশাপাশি, প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে নির্মাতা রায়হান রাফী এবং জাহিদ প্রীতমের একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রায়হান রাফী তার ‘তাণ্ডব’ সিনেমার একটি দৃশ্য শেয়ার করে আফরান নিশোকে নিজের ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান। এর পর থেকেই অনুরাগীদের ধারণা, ‘তাণ্ডব’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কোনো কিস্তিতে নিশোকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।
সিনেমাগুলোর মুক্তির সঠিক সময় এখনো জানা না গেলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের মধ্যেই নতুন সিনেমাগুলোর ঘোষণা আসবে এবং শুটিং শুরু হতে পারে। প্রিয় অভিনেতার এই নতুন জয়যাত্রার অপেক্ষায় এখন অধীর আগ্রহে দিন গুনছেন তার ভক্তরা।
সেপ্টেম্বর ৭, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।