এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫। রবিবার (০২ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, "ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।" তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বিকাশে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নভেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।