এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী স্বপন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'আরপি পরিবহন'-এর একটি বাসের সঙ্গে রাজশাহীর সোনামসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, তার সহকারী ও বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে আমিন, শামিম ও সেলিম এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম।
ট্রাকচালকের নাম আসাদুজ্জামান, তিনি রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে যান চলাচলের জন্য সড়ক স্বাভাবিক করা হয়।”
প্রসঙ্গত, এর আগে গত ৩০ ও ৩১ মে একই উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
নভেম্বর ২৮, ২০২৫
জানু ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
ওটিটি | ১০ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।