এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিখন মান যাচাই সংক্রান্ত টুলস ব্যবহার বিষয়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৮৭ নম্বর নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাখুন্ডা ক্লাস্টারের আওতাধীন ৫টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে দিনব্যাপী এই প্রশিক্ষণ। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে প্রশিক্ষণে শিক্ষকদের অংশগ্রহণ প্রশংসনীয় ছিল।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শিহাব খান ও মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জলিল মিয়া।
প্রশিক্ষণে মো. শিহাব খান বলেন, “শিখন মান যাচাইয়ের টুলস ব্যবহারের এ প্রশিক্ষণ শিক্ষকদের হাতে কার্যকর একটি পদ্ধতি তুলে দেয়, যা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে উন্নয়নের পথ সুগম করে।”
এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক সমাজকে আরও দক্ষ ও সচেতন করে তুলবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা।
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।