এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ১৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও English Public Speaking প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের শিরিন আক্তার শিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অর্থনীতি বিভাগের জারিন শাইমা প্রথম রানারআপ এবং পরিসংখ্যান বিভাগের আরিফা নওশিন দ্বিতীয় রানারআপ হন।
অন্যদিকে, English Public Speaking প্রতিযোগিতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের হামিম রাফিদ ইবনে হাসান চ্যাম্পিয়ন হন। অর্থনীতি বিভাগের সিনথিয়া আফরিন মৌ প্রথম রানারআপ এবং অর্থনীতি বিভাগের আলফার জাহান ও ইংরেজি বিভাগের মাহবুবা আফরোজ যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।
অনুষ্ঠান সম্পর্কে ব্রুডার সভাপতি সায়মাতুজজাহান মুন বলেন—
"নবীন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনা ও জনসমক্ষে মত প্রকাশের দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, বিতর্কচর্চার মাধ্যমে তারা নিজেদের চিন্তার জগৎকে আরও সমৃদ্ধ করুক। ভবিষ্যতেও ব্রুডা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অতিথিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।