মিসেস ঝর্ণা হাসান সংরক্ষিত আসনে এমপি মনোনীত হওয়ায় ফরিদপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৫ পিএম
শেয়ার করুন:
মিসেস ঝর্ণা হাসান সংরক্ষিত আসনে এমপি মনোনীত হওয়ায় ফরিদপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান জাতীয় সংসদে  সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত হওয়ায় আনন্দ মিছিল বের করা হয়। সন্ধ্যায় তার ফরিদপুরের বাসভবন থেকে একটা আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে আলিপুরের উদয়ন  সংঘে এসে শেষ হয়।

 এ সময় মিছিলকারিরা ঝরনা  হাসানকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এদিকে ‌ ঝর্না হাসান সংরক্ষিত মহিলা এমপি হিসেবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‌ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা বৃন্দ সকল শ্রেণীর পেশার মানুষ  তাকে অভিনন্দন জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।