এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। আজ সকালে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি এলাকায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হন। তিনি একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এ সময় তার বোন তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন, নিহত অস্তিন ত্রিপুরা তাদের সংগঠনের কর্মী ছিলেন। তিনি অভিযোগ করেন, জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে জনসংহতি সমিতির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এলাকা দুর্গম হওয়ায় এবং নেটওয়ার্ক সমস্যা থাকায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।